ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম: ইশরাক হোসেন

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৯:৩৬:৩৬

সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম: ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, তিনি সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, রমজান মাসে সাধারণ মানুষ যাতে ঠিকভাবে খাদ্যাভ্যাস বজায় রাখতে পারে, সেজন্য প্রতিটি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক পোস্টে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি লিখেছেন, রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও ভোগ্যপণ্যের বড় আমদানিকারক ও মজুতদার সিন্ডিকেট যেমন বসুন্ধরা, ফ্রেশ, সিটি, টিকে, নাবিল, এসিআই ইত্যাদিকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। নির্বাচিত সংসদীয় আসন থেকে এই অভিযান শুরু হবে এবং যতদূর সম্ভব এগোবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো বড় নেতা, মন্ত্রী বা সরকারি কর্মকর্তাকে ক্ষমতা ব্যবহার করার সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, “সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সাধারণ নিম্নআয়ের মানুষ ঠিক মতো খেতে না পারলে, এই মাফিয়াদের বাড়িতেও রান্না হবে না। ইনশাআল্লাহ।”

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ঘাটতি কাটিয়ে উঠতে নিয়মিত বাজেট সহায়তার বাইরে বাংলাদেশকে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার... বিস্তারিত