ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রোজা

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৮:৫৪:৪২

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রোজা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, তাই আজ বুধবার দিবাগত রাত থেকে দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা রমজান মাসের রোজা শুরু করবেন।

এই তথ্য জানানো হয় বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে।

সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান এবং কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট আলেমরা।

সভায় দেশের বিভিন্ন জেলায় চাঁদ দেখা সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করার পর রমজান মাসের শুরুর চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ঘাটতি কাটিয়ে উঠতে নিয়মিত বাজেট সহায়তার বাইরে বাংলাদেশকে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার... বিস্তারিত