ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
'শিগগিরই সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হবে'
নিজস্ব প্রতিবেদক: নবনির্বাচিত সরকারের অগ্রাধিকার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে খুব শিগগিরই একটি ‘১৮০ দিনের রোডম্যাপ’ বা বিশেষ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এই রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করে দ্রুত কাজ শুরু করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।” তিনি আরও জানান, মানুষ যে বিশাল প্রত্যাশা নিয়ে নতুন সরকারকে দায়িত্ব দিয়েছে, তা বাস্তবায়নে কোনো ধরণের সময় নষ্ট করা হবে না এবং নির্বাচনকালীন অঙ্গীকারগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া এখনই শুরু হবে।
রোডম্যাপ প্রসঙ্গে সাকি বলেন, “প্রধানমন্ত্রী ইতোমধ্যে এ বিষয়ে আলোচনা তুলেছেন এবং খুব দ্রুত একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা মন্ত্রিসভায় উপস্থাপন করবেন।”
আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ সময়ে মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা, বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ বিষয়ে সকল মন্ত্রণালয় ও দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, বাজার তদারকি জোরদার ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বদা প্রস্তুত থাকতে বলা হয়েছে।
জোনায়েদ সাকি জানান, বৈঠকে প্রধানমন্ত্রী দুর্নীতির বিষয়ে মন্ত্রিপরিষদের সদস্যদের কঠোরভাবে সতর্ক করেছেন। তিনি বলেন, “কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।” সরকার একটি ‘ক্লিন সরকার’ গঠনের অঙ্গীকার করেছে এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে থাকবে বলেও প্রতিমন্ত্রী পুনর্ব্যক্ত করেন।
নতুন মন্ত্রিসভার এই প্রথম বৈঠকের মাধ্যমে দেশ পুনর্গঠন ও জনকল্যাণের লক্ষে সরকার তাঁর কর্মতৎপরতা শুরু করল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী