ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
সমন্বিত উদ্যোগে বিমান ও পর্যটন খাত এগোনোর আহ্বান বিমানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: জনগণের কল্যাণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও দ্রুত, কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্য নিয়েই কাজ করতে চান বলে জানিয়েছেন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। তিনি বলেন, সবার সমন্বিত অংশগ্রহণ ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নবনিযুক্ত প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করছে এবং সেই লক্ষ্যেই তিনি দায়িত্ব নিয়েছেন। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে মন্ত্রণালয়ের কাজকে আরও গতিশীল করে জনস্বার্থে বাস্তব ফল নিশ্চিত করতে চান।
তিনি আরও বলেন, সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে অগ্রাধিকার দিয়েই সব কার্যক্রম পরিচালিত হবে।
শুভেচ্ছা বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকারের ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা কাজ করবেন। প্রবাসীদের স্বার্থরক্ষা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং দেশের বিমানবন্দরগুলোকে আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান চলমান প্রকল্প, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা দেন।
শেষে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের কার্যক্রম আরও বেগবান করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী