ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
যমুনা ছাড়ছেন বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
নিজস্ব প্রতিবেদক: নতুন সরকারের সূচনার দিনেই ক্ষমতার পালাবদলে আনুষ্ঠানিক ইতি টানলেন বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান-এর দায়িত্ব গ্রহণের দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন ছাড়ার প্রস্তুতিও শুরু করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন প্রধানমন্ত্রীর শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের পরই প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয়।
বিদায়ী প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে আগামী সপ্তাহেই গুলশানের নিজ বাসভবনে উঠতে পারেন ড. ইউনূস। যত দ্রুত সম্ভব স্থানান্তরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় বসবাস করতে পারেন। তবে এজন্য ভবনটিতে কিছু সংস্কারকাজ প্রয়োজন হবে। গণপূর্ত অধিদপ্তরের একটি সূত্র বলছে, সংস্কার শেষ করতে প্রায় দুই মাস সময় লাগতে পারে।
জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। টানা ৫৫৯ দিন দায়িত্ব পালনের পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি। এদিন শপথ অনুষ্ঠানে আগত কয়েকজন বিদেশি প্রতিনিধির সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎও করেন।
শপথের পর রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই যমুনায় ফিরে যান ড. ইউনূস। তিনি আগের পেশাগত কাজে ফিরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি দেশের ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পাওয়া গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম তদারকিতেও ভূমিকা রাখতে পারেন বলে জানা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী