ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
অবশেষে আগের অবস্থান বদলে শপথ নিলেন জামায়াতের এমপিরা
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক অবস্থান থেকে সরে এসে শেষ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত প্রতিনিধিরা। জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে মঙ্গলবার দুপুরে অনাড়ম্বর আয়োজনে তাদের শপথগ্রহণ সম্পন্ন হয়।
দুপুর সাড়ে ১২টার কিছু আগে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
এর আগে সকালে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভিন্ন অবস্থানের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, 'বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়া পর্যন্ত জামায়াতের নির্বাচিতরা কোনো শপথই নেবেন না।' তবে পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে পরিবর্তন আসে। নির্ধারিত সময় অনুযায়ী সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, 'দুপুর ১২টায় জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত ছিল। তাঁরা সেখানে যাবেন।'
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দলটি এককভাবে ৬৮টি আসনে জয় পেয়েছে এবং দেশের প্রধান বিরোধী শক্তি হিসেবে অবস্থান নিয়েছে। পাশাপাশি জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট মোট ৭৭টি আসন লাভ করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত