ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
হাসপাতালে ভর্তি রিজভী, দেখতে গেলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে দেখতে হাসপাতালে গিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫৫ মিনিটে রাজধানীর পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারেক রহমান বেশ কিছুক্ষণ হাসপাতালে অবস্থান করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে রিজভী আহমেদের চিকিৎসার নিয়মিত খোঁজ নেন।
এর আগে জ্বর, প্রচণ্ড ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গতকাল মঙ্গলবার বিকেলে রুহুল কবির রিজভীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান জানান, বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অসুস্থ নেতার দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
জাতীয় নির্বাচনের ঠিক আগের রাতে দলীয় প্রধানের এমন হাসপাতালে আগমন নেতাকর্মীদের মধ্যে এক ধরণের আবেগঘন পরিবেশ তৈরি করে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- সম্পূর্ণ স্কলারশিপে অক্সফোর্ডে পিএইচডির সুযোগ