ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
‘সাংবাদিকদের সরঞ্জাম দিতে ব্যর্থ মালিকপক্ষ ও সম্পাদক পরিষদ’
নিজস্ব প্রতিবেদক: জুলাই মাসের অভ্যুত্থানে নিহত ছয়জন সাংবাদিকের কাছে কোনো ধরনের সুরক্ষাসামগ্রী যেমন হেলমেটও ছিল না উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন, ‘সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, নোয়াব (নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সাংবাদিকদের জন্য ইকুইপমেন্ট সরবরাহ করছে না, যদিও তারা বড় বড় কথা বলে।’
রোববার (২৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত ‘সাংবাদিক সহায়তা ডেস্ক হস্তান্তর অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ডিআরইউ ও গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংগঠন সমষ্টি, ইউনেস্কো গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ডের সহায়তায় আয়োজন করা হয়।
শফিকুল আলম বলেন, ‘কয়েকদিন আগে যে বড় সম্মেলন হয়, সেখানে সাংবাদিকদের জন্য কোনো সরঞ্জাম বা ইকুইপমেন্টের কথাই কেউ বলেনি। সম্পাদক পরিষদও এই বিষয়ে কোনো পদক্ষেপ বা স্টেটমেন্ট দেয়নি।’
তিনি সাংবাদিকদের সতর্ক করেছেন, যারা তাদের নিয়োগ দেয় বা দায়িত্বে রাখে, তাদের দায়িত্ব কতটুকু পালন হচ্ছে, সেটি নিয়ে সক্রিয়ভাবে সোচ্চার হওয়া উচিত।
উল্লেখ্য, অনুষ্ঠানে ইউনেস্কো বাংলাদেশ কার্যালয়ের প্রধান ও বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, আইনগত সহায়তা প্রদানকারী সংস্থার প্রতিনিধি ও অন্যান্য সংশ্লিষ্টরা।
শফিকুল আলম বলেন, সাংবাদিকরা অনেকক্ষেত্রে সরকারের সমালোচনা করেন। কিন্তু প্রকৃত দায়ীদের বিষয়ে কথা বলা এবং অন্যদের ব্যর্থতার বিষয়েও সমালোচনা করা উচিত।
তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের মধ্যে সার্বজনীন ঐক্যের কথা বলা হলেও তা শুধুমাত্র সুবিধাভোগীদের জন্য নয়। সব গ্রুপের মধ্যে সমানভাবে প্রয়োগ হতে হবে। কোনো গ্রুপ অন্য গ্রুপের এডিটরকে প্রভাবিত করলে সেটি কাম্য নয়।’
প্রেস সচিব বলেন, ‘অন্তবর্তী সরকারের সময় সাংবাদিকরা ফ্রি জার্নালিজম করেছেন। এ সময় তারা স্বাধীনভাবে সমালোচনা করতে পেরেছেন। তবে দেশের সাংবাদিকতার জন্য কোনো নির্দিষ্ট গাইডবুক নেই, ঝুঁকি মোকাবিলার নির্দিষ্ট নির্দেশনা নেই।’
অনুষ্ঠানে জানানো হয়, সাংবাদিকদের জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা জোরদার করতে এবং গণমাধ্যম পেশাজীবীদের নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে ‘সাংবাদিক সহায়তা ডেস্ক’ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইউনেস্কো গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ডের সহায়তায় বাস্তবায়িত ‘Enhancing Legal Support System to Strengthen Media Protection’ প্রকল্পের আওতায় এটি স্থাপিত হয়েছে।
এ ডেস্ক থেকে সাংবাদিকরা আইনগত সহায়তা পাবেন, মামলা ও হয়রানিতে বিনামূল্যে আইন সহায়তা লাভ করতে পারবেন। আলোচকরা জানিয়েছেন, এটি সাংবাদিকদের নেতৃত্বে পরিচালিত আইনগত সহায়তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার