ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
পুনরায় শুরু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আগামী ২৫ জানুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের কার্যক্রম পুনরায় চালু হবে। এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
তিনি বলেন, “আগামী রোববার (২৫ জানুয়ারি) থেকে দেশের সকল নাগরিকের এনআইডিতে প্রয়োজনীয় তথ্য সংশোধনের জন্য আবেদন করা যাবে। সকল প্রকার সংশোধন কার্যক্রম এই তারিখ থেকে শুরু হবে।”
জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ভোটার তালিকা প্রস্তুতির কারণে নির্বাচন কমিশন ২৪ নভেম্বর বিকেল ৪টার পর থেকে সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ করে দেয়। তবে জরুরি ভিত্তিতে আবেদন করলে এনআইডি সংশোধন সেবা সীমিতভাবে চালু রাখা হয়েছিল।
নির্বাচন কমিশন আশা করছে, নতুন কার্যক্রম শুরু হওয়ার পর নাগরিকরা সহজেই তাদের তথ্য হালনাগাদ করতে পারবেন এবং ভোটার তালিকায় সঠিক তথ্য নিশ্চিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার