ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ফেসবুকে নারী পরিচয়ে প্রেমের ফাঁদ, হবিগঞ্জে যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে নারী পরিচয়ে প্রেমের ফাঁদ পেতে গিয়ে কোটি টাকার প্রতারণার চেষ্টা করা এক যুবককে হবিগঞ্জে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। কুমিল্লা থেকে তাকে আটক করা হয় সাইবার ক্রাইম মনিটরিং সেলের সহযোগিতায়।
জানা গেছে, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) হবিগঞ্জ সদর থানায় জনৈক মো. আরিফুল হক লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ‘Sumaiya Akter Mim’ নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে একজন নারী সেজে প্রতারক তার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে। পরে ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে ১ লাখ ৭১ হাজার ৯০০ টাকা হাতিয়ে নেয়।
অভিযোগের প্রেক্ষিতে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে। বুধবার (২১ জানুয়ারি) হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি দল কুমিল্লার হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান জীবন নামের যুবককে গ্রেপ্তার করে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন নারীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা চালাচ্ছিলেন। তার মোবাইলে একাধিক ভুয়া আইডি ও প্রতারণার প্রমাণও উদ্ধার করা হয়েছে।
ঘটনার পর ‘সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ২০২৫’ অনুযায়ী হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতে হাজির হলে আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পুলিশ জানিয়েছে, জেলার সব থানায় অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ রোধে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)