ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
খোলা আটা ২৪ টাকা, ২ কেজি প্যাকেট আটা ৫৫ টাকায় বিক্রি
নিজস্ব প্রতিবেদক: চালের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে চাল সরবরাহ নিশ্চিত করতে সরকার আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে দেশের ৪১৯টি উপজেলায় অতিরিক্ত ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি শুরু করেছে। এই কার্যক্রমের আওতায় প্রতিটি উপজেলায় দৈনিক এক টন করে চাল বিক্রি করা হবে, যার দাম ধরা হয়েছে প্রতি কেজি ৩০ টাকা।
খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যমান ওএমএস (সাধারণ) কর্মসূচির পাশাপাশি এই অতিরিক্ত বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে।
মন্ত্রণালয় জানায়, বর্তমানে সারাদেশে ওএমএস (সাধারণ) কর্মসূচির আওতায় ১২টি সিটি কর্পোরেশন, ৫২টি জেলা সদর পৌরসভা, ১৫টি শ্রমঘন উপজেলা এবং ৫টি শ্রমঘন পৌরসভাসহ মোট ১,০৮১টি কেন্দ্রে ভর্তুকি মূল্যে খাদ্যশস্য বিক্রি করা হচ্ছে। প্রতিদিন ১,৪১৭.৫ টন আটা এবং ১,১৭৫ টন চাল সরবরাহ করা হচ্ছে।
ওএমএসের মাধ্যমে খোলা আটা প্রতি কেজি ২৪ টাকা এবং ২ কেজি প্যাকেট আটা ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০ টাকায়। মন্ত্রণালয় জানিয়েছে, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত থাকা সত্ত্বেও কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে সরু চালের দাম বৃদ্ধি লক্ষ্য করা গেছে, যা নিয়ন্ত্রণের আওতায় আনা হচ্ছে। এসব এলাকায় নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা হয়েছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে মাঝারি ও মোটা চালের বাজার দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে। সরকারের এই উদ্যোগের ফলে চালের বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে এবং নিম্ন ও মধ্যম আয়ের মানুষ সরাসরি উপকৃত হবে বলে আশা করা যাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ