ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের বোর্ডে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক: গাজা যুদ্ধসহ বৈশ্বিক সংঘাত নিরসনের দাবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন আন্তর্জাতিক উদ্যোগ নিয়েছেন, তাতে যুক্ত হচ্ছে দখলদার ইসরায়েল। ট্রাম্পের গঠিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
বুধবার (২১ জানুয়ারি) ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে নেতানিয়াহুর এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।
বোর্ড অব পিসের কাঠামো অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প নিজেই এই সংগঠনের আজীবন বা অনির্দিষ্টকালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের এই বোর্ডে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ট্রাম্প জানান, যে দেশগুলো এক বিলিয়ন ডলার করে অর্থায়ন করবে, তারা বোর্ড অব পিসের আজীবন সদস্য হওয়ার সুযোগ পাবে। তার মতে, এই তহবিল বৈশ্বিক শান্তি উদ্যোগ বাস্তবায়নে ব্যবহৃত হবে।
এদিকে কূটনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে ট্রাম্পের এই উদ্যোগ নিয়ে। অনেক কূটনীতিক মনে করছেন, বোর্ড অব পিস ভবিষ্যতে জাতিসংঘের বিকল্প একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এমন সম্ভাবনার কথাও স্বীকার করেছেন ট্রাম্প নিজেই।
এ পর্যন্ত আর্জেন্টিনা, আজারবাইজান, বেলারুস, হাঙ্গেরি, কাজাখস্তান, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত ও ভিয়েতনাম বোর্ড অব পিসে যোগ দিয়েছে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে ইসরায়েল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন আবদুল খালেক
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার