ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপের সূচি পরিবর্তন হবে না, বোর্ডের সিদ্ধান্ত আজ
নিজস্ব প্রতিবেদক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশ অংশগ্রহণকে ঘিরে অনিশ্চয়তার ছায়া ছড়াচ্ছে। ভারত ভেন্যুতে নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ দল খেলতে অনিচ্ছুক। এই পরিস্থিতিতে আজ (২১ জানুয়ারি) আইসিসি বোর্ড বিশেষ মিটিং ডেকে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ ভেন্যু চূড়ান্ত করার আলোচনা করবে।
বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলার পরিবর্তে নির্ধারিত ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের বিষয়ে বৈঠকে আলোচনা হোক। তবে আইসিসি আগের মতোই তাদের অবস্থান অনড় রেখেছে। বোর্ড জানিয়েছে, সূচি পরিবর্তন করা হবে না এবং ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে নির্ধারিত ম্যাচগুলোই অনুষ্ঠিত হবে। এই বিষয়টি আগেই বিসিবিকে জানানো হয়েছিল।
এদিকে মঙ্গলবার যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল স্পষ্ট করে বলেন, ভারতের প্রভাবের কারণে আইসিসি যদি বাংলাদেশের ওপর কোনো অযৌক্তিক শর্ত চাপাতে চায়, তা তারা মেনে নেবে না। তিনি সাংবাদিকদের বলেন, “আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কারণে বাংলাদেশকে বাধ্য করতে চায়, আমরা তা গ্রহণ করব না। বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতে বাধ্য করা যাবে না।”
আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক ইতোমধ্যে হয়েছে, সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়। তবে এখনও কোনো পক্ষই তাদের অবস্থান থেকে সরে আসেনি। আইসিসি দাবী করছে, সূচি অনুযায়ী ম্যাচগুলোই হবে, আর বিসিবির অবস্থান অনুযায়ী ভারতে দল পাঠানো সম্ভব নয়। আজকের মিটিংয়ে (২১ জানুয়ারি) এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে, যা টুর্নামেন্ট শুরুর মাত্র তিন সপ্তাহের কম সময় আগে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)