ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আজ যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বুধবার (২১ জানুয়ারি) নারায়ণগঞ্জ ও আশপাশের একাধিক এলাকায় কয়েক ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে শিল্প, বাণিজ্যিক ও আবাসিক সব শ্রেণির গ্রাহকই সাময়িক ভোগান্তিতে পড়বেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চবটি-মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড় ও প্রধান সিএনজি স্টেশনের সামনে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামত ও প্রতিস্থাপনের কাজ করা হবে। এ কাজের অংশ হিসেবে গ্যাস নেটওয়ার্কে জরুরি রক্ষণাবেক্ষণ প্রয়োজন হওয়ায় দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময়ে নারায়ণগঞ্জ শহর, মুন্সীগঞ্জ শহর, পঞ্চবটি, মুক্তারপুর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা ও ফতুল্লাসহ আশপাশের এলাকায় (আদমজী ইপিজেড এলাকা ব্যতীত) সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
সাময়িক এ গ্যাস বিভ্রাটে গ্রাহকদের যে অসুবিধা হতে পারে, সে জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)