ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
পবিত্র রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ, দেখুন এখানে
ধর্ম ডেস্ক: চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। হিজরি ১৪৪৭ সনের এই পবিত্র মাসটিকে সামনে রেখে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে এই সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষ স্থানীয় মুফতিরা এই সময়সূচি চূড়ান্ত করেছেন। ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজান ধরে এই ক্যালেন্ডার তৈরি করা হয়েছে।
সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় ৫টা ৫৮ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের সময়ের কিছুটা পার্থক্য হবে। ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ এবং ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে অন্যান্য জেলার মানুষ সেহরি ও ইফতার করবেন।
বিভাগীয় ও জেলা পর্যায়ের নির্দিষ্ট সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা ও বিভাগীয় কার্যালয় থেকে প্রকাশ করা হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান শুরুর প্রকৃত তারিখ নিশ্চিত হওয়া যাবে।
পবিত্র রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস