ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
সীমান্তে ১০ মাইন প্লেট উদ্ধার, জনমনে আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০টি স্থলমাইন প্রেশার প্লেট উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে এসব প্লেট পাওয়া যায়।
উখিয়া-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে বিভিন্ন স্থলমাইনের অংশ উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে এসব প্লেটে কোনো বিস্ফোরক নেই। তবে বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করে এগুলোর কার্যকর ক্ষমতা যাচাই করা হবে।
তিনি আরও বলেন, সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক এলাকায় নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।
স্থানীয়দের মধ্যে এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে স্থলমাইন বিস্ফোরণ এবং ওপার থেকে ছোড়া গুলিতে হতাহতের ঘটনায় মানুষ উদ্বিগ্ন।
গত ১১ জানুয়ারি হোয়াইক্যং সীমান্তে ছোড়া গুলিতে আহত হন স্থানীয় জসিম উদ্দিনের কন্যা হুজাইফা আফনান (১২), বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন। এর পরদিন, ১২ জানুয়ারি নাফ নদীতে মাছ ধরার সময় মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ গুরুতর আহত হন। এক পা হারানো হানিফ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় জেলে মোহাম্মদ মোতালেব বলেন, “আমরা অনেক দিন ধরে নদীতে যাচ্ছি না। ভয় লাগে, কখন কি ঘটে বলতে পারি না। মাইনে পা পড়ার আশঙ্কা সব সময় মাথায় থাকে।”
হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল জানান, এলাকার মানুষ আতঙ্কিত। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও সীমান্তে নিরাপত্তা বিষয়ে উদ্বেগ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই হোয়াইক্যং সীমান্তে শান্তি ফিরবে।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি এবং রোহিঙ্গাদের কিছু সশস্ত্র সংগঠন সংঘর্ষে লিপ্ত রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে আরকান আর্মি ২৭১ কিলোমিটার বাংলাদেশ-সংলগ্ন এলাকা নিয়ন্ত্রণের দাবি জানায়। এর পর থেকে ওই এলাকায় সরকারি বাহিনীর উপস্থিতি নেই।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর