ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
কবে থেকে পুরো মাত্রায় কার্যকর হচ্ছে নবম পে স্কেল?
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেলের সুপারিশ সম্বলিত চূড়ান্ত প্রতিবেদন আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) জমা দেওয়া হচ্ছে। পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান কমিশনের সদস্যদের নিয়ে বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করবেন। এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে অর্থ উপদেষ্টা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রতিবেদনটি অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে তা সরাসরি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
কার্যকরের সময়সীমা ও বেতন কাঠামো:
কমিশন সূত্রে জানা গেছে, নবম পে স্কেল ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। তবে এটি পুরো মাত্রায় কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই থেকে।
প্রস্তাবিত নতুন স্কেলে সর্বনিম্ন বেতন বর্তমানের ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণের বেশি করার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে, বর্তমানে সর্বোচ্চ নির্ধারিত বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার বেশি করার প্রস্তাব দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত রাখা হয়েছে ১:৮।
বাজেট ও বাস্তবায়ন ব্যয়:
নতুন এই বেতনকাঠামো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সরকারের বাড়তি ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। তবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে নতুন স্কেল আংশিক কার্যকর করার লক্ষ্যে ইতোমধ্যে পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। এবারের সুপারিশে বিশেষ করে নিচের ধাপে কর্মরত কর্মচারীদের বেতন-ভাতা তুলনামূলক বেশি বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সরকারি ১৫ লাখ কর্মকর্তা-কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণে গত বছরের ২৭ জুলাই সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২১ সদস্যের এই কমিশন গঠন করা হয়। বর্তমানে সরকারি চাকুরেরা ২০১৫ সালের অষ্টম পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত