ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
বিএনপি মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চায়: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কড়াইল বস্তিবাসীরা যাতে মর্যাদার সঙ্গে মাথা গোঁজার ঠাঁই পায়, সে জন্য সেখানে বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট করে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই প্রতিশ্রুতি দেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান উপস্থিত ছিলেন। বক্তব্যে তারেক রহমান বলেন, "প্রিয় কড়াইলবাসী, আমি শুনেছি আপনারা এখানে থাকার জন্য অনেক কষ্ট করছেন। আপনাদের এই কষ্টের স্থায়ী সমাধান আমরা করতে চাই। এখানে বড় বড় বিল্ডিং নির্মাণ করে আপনাদের নাম রেজিস্ট্রি করে প্রত্যেককে ছোট ছোট ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হবে।" তিনি আরও জানান, এখানকার আদিবাসী বা যারা বহু বছর ধরে বসবাস করছেন, তাদের কাছেই এসব ফ্ল্যাট হস্তান্তর করা হবে।
শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, "আপনাদের সন্তানরা যাতে মানসম্মত শিক্ষা ও চিকিৎসার সুযোগ পায়, আমরা সেই ব্যবস্থা করব। বিএনপির পরিকল্পনা হচ্ছে স্বাস্থ্যসেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। কড়াইল এলাকার ভেতরেই আধুনিক ক্লিনিক ও হাসপাতাল স্থাপন করা হবে।"
নারীদের অর্থনৈতিক সচ্ছলতার বিষয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন। এখন বিএনপি মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চায়। সে লক্ষে তাদের কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নিজের ব্যক্তিগত আবেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, "আমি আপনাদের এলাকারই সন্তান। আগে সেনানিবাসের বাসায় থাকতাম, যা স্বৈরাচারের সময় ভেঙে চুরমার করা হয়েছে। এখন আমি গুলশানে থাকি, আপনাদের প্রতিবেশী হিসেবে ইনশাআল্লাহ সবসময় আপনাদের বিপদে-আপদে পাশে থাকব।"
মাওলানা ইব্রাহিম বিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনারসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আগামীকাল বৃত্তি পরীক্ষা ২০২৬, শেষ মুহূর্তের সেরা ১০ পরামর্শ
- বিশ্ববাজারে তেলের দামে বড় পতন