ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে শফিকুল আলম বলেন, "নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে—একদিন আগেও না, একদিন পরেও না। নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর। আমরা আশা করছি, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসবেন এবং এবার রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি থাকবে।" তিনি আরও জানান, নির্বাচন নির্বিঘ্ন করতে ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং অধিকাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ও গুজব কান না দেওয়ার জন্য তিনি দেশবাসীকে আহ্বান জানান।
একই ব্রিফিংয়ে প্রেস সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’—এই দুটি বিভাগকে একত্রিত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। শফিকুল আলম জানান, অতীতে এই দুটি বিভাগ আলাদা করার ফলে সমন্বয়ের অভাব দেখা দিয়েছিল এবং স্বাস্থ্য সেবার মান ও চিকিৎসা শিক্ষার অবনতি ঘটেছিল। তাই কাজের গতি ও সমন্বয় ফেরাতে আবারও এই দুটি বিভাগকে একীভূত করা হচ্ছে।
এছাড়া, চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রেস সচিব বলেন, "র্যাব কর্মকর্তার ওপর হামলার ঘটনাটি অত্যন্ত জঘন্য। এই ঘটনায় জড়িত এবং ইন্ধনদাতারা যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।" তিনি আরও জানান, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দিতে সব বাহিনীর অংশগ্রহণে দ্রুতই একটি বড় ধরনের যৌথ অভিযান (কম্বাইনড অপারেশন) পরিচালিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার