ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
চূড়ান্ত প্রার্থীর পরিসংখ্যান জানা যাবে বুধবার: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে সুইডেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন ভবনে সুইডিশ রাষ্ট্রদূত ও ফার্স্ট সেক্রেটারির সঙ্গে ইসির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সচিব জানান, সুইডিশ প্রতিনিধি দল মূলত নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং ইসির প্রস্তুতি সম্পর্কে জানতে এসেছিলেন। জবাবে কমিশনের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি, আপিল শুনানির পদ্ধতি এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সুনির্দিষ্ট পরিকল্পনা তাদের সামনে তুলে ধরা হয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার (মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন) রোধে ইসি কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে তারা গভীর আগ্রহ দেখিয়েছেন। বৈঠকে সুইডেনের পক্ষ থেকে নির্বাচনে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন আছে কি না, তা-ও জানতে চাওয়া হয়।
এদিকে, আজ (মঙ্গলবার) বিকেল ৫টা ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। এ বিষয়ে সচিব বলেন, সারা দেশ থেকে তথ্যগুলো আসার পর সেগুলো কম্পাইল করতে কিছুটা সময় প্রয়োজন। ফলে কতজন প্রার্থী শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে থাকছেন, সেই সঠিক পরিসংখ্যানটি আগামীকাল বুধবার জানা যাবে।
সিনিয়র সচিব আখতার আহমেদ আরও জানান, আগামী ২৫ জানুয়ারি নির্বাচন সংক্রান্ত সার্বিক বিষয়ে দেশি-বিদেশি গণমাধ্যমের জন্য একটি বড় ধরনের প্রেস ব্রিফিংয়ের আয়োজন করবে নির্বাচন কমিশন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি