ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ভেন্যু বদলের দাবিতে অস্বস্তিতে আইসিসি-বিসিসিআই
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হলেও শেষ মুহূর্তে এসে বাংলাদেশের ম্যাচ ভেন্যু নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। টুর্নামেন্ট শুরুর এক মাসও বাকি নেই, অথচ হঠাৎ ভেন্যু পরিবর্তনের দাবি ওঠায় অস্বস্তিকর অবস্থায় পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বিষয়টি এখন গড়িয়েছে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায়ের আলোচনায়।
বাংলাদেশের ভেন্যু সংক্রান্ত জট খুলতেই আগামীকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বৈঠকে বসছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইস্যুতে বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি। ভাদোদরায় আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ২টায় ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওই ম্যাচ উপলক্ষে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জয় শাহ, আর সেই সুযোগেই আলোচনায় বসবেন তিনি।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদি নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারতে খেলতে না যায়, তাহলে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের বিকল্প বিবেচনায় রয়েছে আইসিসির সামনে। এই দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে দু’দফা চিঠি পাঠিয়েছে আইসিসিকে।
চিঠির জবাব প্রসঙ্গে সিলেটে সাংবাদিকদের বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, এখনো আনুষ্ঠানিক কোনো উত্তর পাওয়া যায়নি। তিনি জানান, প্রয়োজনীয় সব তথ্য ও নথি আইসিসিকে দেওয়া হয়েছে এবং তারা সংস্থাটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
প্রাথমিক সূচি অনুযায়ী বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ভারতের অন্য কোনো ভেন্যুতে ম্যাচ হলে তা গ্রহণযোগ্য কি না—এ বিষয়ে প্রশ্ন করা হলে বুলবুল বলেন, ভারতের ভেতরে ভেন্যু পরিবর্তন মানেই একই দেশ। তিনি আরও জানান, সরকার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং বিসিবি এখনো আগের অবস্থানেই রয়েছে।
তালিকা অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করার কথা। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নেপালের বিপক্ষে নির্ধারিত রয়েছে।
যদি বাংলাদেশের চারটি ম্যাচই শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়, তাহলে ‘বি’ গ্রুপের সূচিতেও পরিবর্তন আসতে পারে। ওই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা