ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দলীয় সিদ্ধান্তে বিএনপির ১১ নেতার বহিষ্কার বাতিল
নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত ১১ নেতাকর্মীর বিষয়ে অবস্থান পরিবর্তন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করেছে দলটি।
শুক্রবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই সিদ্ধান্তের কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ড এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরিশাল মহানগর ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং মহিলা দলের একাধিক নেতাকর্মীকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফিরোজ আহমেদ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ উদ্দিন হাওলাদার, মহানগর বিএনপির সাবেক সদস্য সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সৈয়দ হুমায়ুন কবির লিংকু।
এ ছাড়া বহিষ্কারের তালিকায় ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম, ২৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম, ৩০ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী রাশিদা পারভীন, মহানগর মহিলা দলের সাবেক সহ-সভাপতি মোসা. জেসমিন সামাদ শিল্পী, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. সিদ্দিকুর রহমান, মো. কামরুল আহসান রুপন এবং ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. জাবের আব্দুল্লাহ সাদী।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আবেদন বিবেচনায় নিয়ে শুক্রবারই তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং প্রাথমিক সদস্যপদ পুনরায় বহাল করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগেও বিভিন্ন সময়ে আবেদন ও সাংগঠনিক পর্যালোচনার মাধ্যমে একাধিক নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত