ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভারতের ভেন্যুতে খেলবে না বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেন্যুতে ম্যাচ খেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। রোববার বিসিবি অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে বোর্ড আইসিসিকে আবেদন করেছে, বাংলাদেশের ম্যাচ অন্য দেশে সরিয়ে নেওয়ার জন্য।
আজ সোমবার (৫ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, আমরা বোর্ডের পরিচালকদের সঙ্গে দুটো গুরুত্বপূর্ণ মিটিং করেছি। নিরাপত্তার কারণে এখন আমরা ভারতে খেলার জন্য নিরাপদ বোধ করছি না। এই অবস্থার কথা আমরা আইসিসিকে পরিষ্কারভাবে জানিয়েছি। এখন তাদের পক্ষ থেকে দ্রুত একটি মিটিং হওয়ার অপেক্ষা রয়েছে। মেইলের জবাবের ওপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ।
আইসিসির প্রতিক্রিয়া নেতিবাচক হলে পরবর্তী পদক্ষেপ নিয়ে বুলবুল বলেন, আমরা জানি না কী ধরণের প্রতিক্রিয়া আসবে। তবে আমরা যে ধারা জানিয়েছি, তা আইসিসির কাছে রেকর্ডে আছে। পরিস্থিতি অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।
বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, বর্তমানে আমাদের সরাসরি বিসিসিআইয়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমরা শুধু আইসিসির ইভেন্টের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করেছি।
ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ ও বিশ্বকাপ ম্যাচের নিরাপত্তা নিয়ে বুলবুল বলেন, দ্বিপাক্ষিক সিরিজ এবং বিশ্বকাপে খেলার নিরাপত্তার বিষয় দুটি আলাদা। আপাতত আমাদের ফোকাস শুধু বিশ্বকাপের নিরাপত্তা বিষয়েই।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)