ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শিক্ষক নিয়োগের ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বহুল প্রতীক্ষিত ৭ম গণবিজ্ঞপ্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৭ হাজার ২০৮টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এবারের বিজ্ঞপ্তিতে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১টি। সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে মাদ্রাসায়, যেখানে শূন্যপদ ৩৬ হাজার ৮০৪টি। এছাড়া কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাবেন ৮৩৩ জন শিক্ষক।
আবেদন ও ফি জমা দেওয়ার তারিখ:
আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জানুয়ারি ২০২৬ থেকে অনলাইনে আবেদন (e-Application) শুরু করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত।
বয়স ও যোগ্যতার শর্ত:
আবেদনকারীর বয়স ০৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ ফলাফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর পর্যন্ত কার্যকর থাকবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, বর্তমানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা আর সমপদে আবেদনের সুযোগ পাবেন না।
বিস্তারিত তথ্য:
পদভিত্তিক শূন্য পদের তালিকা এবং নিয়োগের বিস্তারিত শর্তাবলী এনটিআরসিএ-র নিজস্ব ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://ngi.teletalk.com.bd)-এ পাওয়া যাবে।
.jpg)
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত