ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম স্বচ্ছ রাখতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা খাতকে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে কঠোর বার্তা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্টভাবে বলেছেন, নিজে দুর্নীতিতে জড়াবেন না এবং কাউকেও তা করতে দেওয়া হবে না।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম স্বচ্ছ রাখতে সরকার বদ্ধপরিকর। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের পরিমাণ বাড়ানোর বিষয়েও আলোচনা করার কথা উল্লেখ করেন তিনি।
এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ রাখা হবে না। তিনি জানান, মন্ত্রণালয়ের নেতৃত্ব নিজেই দুর্নীতিমুক্ত থাকবে এবং শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব বা দলীয়করণও বরদাস্ত করা হবে না।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই