ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ঈদে কি শতভাগ বোনাস পাচ্ছেন শিক্ষকরা? যা বলছে মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা আসন্ন ঈদুল ফিতরের আগে শতভাগ উৎসব ভাতা পাবেন এমন খবর সম্প্রতি সামাজিক মাধ্যমে এবং অনলাইন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে উৎসুক শিক্ষক-কর্মচারীরা বিষয়টির সত্যতা জানতে আগ্রহী হয়েছেন।
এই তথ্য যাচাই করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দুই যুগ্ম সচিব ও দুই উপসচিবের সঙ্গে যোগাযোগ করেছে সংবাদমাধ্যম। তবে এ বিষয়ে কেউই অবগত নন বলে জানিয়েছেন।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আজ (শনিবার) সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম ‘এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর’ শিরোনামে সংবাদ। সেখানে বলা হয়েছে, ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা দেওয়া হবে। তবে বিষয়টি আমাদের জানা নেই এবং এধরনের আলোচনা এখনও হয়নি।”
আরেক কর্মকর্তা বলেন, “শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। তবে ঈদের আগে তা কার্যকর করা সম্ভব নয়। এতে অনেক ধাপ রয়েছে প্রথমে কত অর্থ প্রয়োজন তা নির্ধারণ, এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রস্তাব পাঠাবে। এরপর অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলে পরিপত্র জারি হবে। তাই ঈদের আগে শতভাগ ভাতা পাওয়ার সম্ভাবনা নেই।”
এর আগে বৃহস্পতিবার সঙ্গে একান্ত আলাপে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন নিশ্চিত করেছেন, “বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতার বিষয়টি আমি অবগত। এবার (এই সরকারের আমলে) এটা হবে। আমরা বিষয়গুলো কাজ করছি।”
বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান। আগে এটি শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫ শতাংশ ছিল। তবে গত বছর শিক্ষক-কর্মচারীদের তীব্র আন্দোলনের পর শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশে উন্নীত করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত