ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
শিক্ষক নিয়োগের ৭ম গণবিজ্ঞপ্তি আজ, শূন্যপদ ৬৭ হাজার
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার স্বপ্নপূরণে বড় ধাপ হিসেবে আজ সোমবার (৫ জানুয়ারি) বহুল প্রতিক্ষিত ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে প্রায় ৬৭ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম আজ বিকেলে সংবাদমাধ্যমকে জানান, টেলিটকের সঙ্গে প্রয়োজনীয় সভা শেষে আজ রাতেই এনটিআরসিএর অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি আপলোড করা হবে। পরদিন মঙ্গলবার থেকে এটি জাতীয় দৈনিকে দেখা যাবে।
এবারের গণবিজ্ঞপ্তিতে বেশ কিছু নতুন নিয়ম যুক্ত করা হয়েছে। উল্লেখযোগ্য পরিবর্তনগুলো হলো:
১. প্রতিষ্ঠানের পছন্দক্রম: একজন প্রার্থী আগে সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ করতে পারতেন। তবে ৭ম গণবিজ্ঞপ্তিতে সেই সংখ্যা কমিয়ে মাত্র ৭টিতে নামিয়ে আনা হয়েছে।
২. আদার অপশন (Other Option): পছন্দের ৭টি প্রতিষ্ঠানের বাইরে অন্য কোথাও নিয়োগ পেতে আগ্রহী হলে প্রার্থীদের ই-অ্যাপ্লিকেশন ফরমে ‘আদার অপশন’ বক্সে ‘ইয়েস’ (Yes) সিলেক্ট করতে হবে। অন্যথায় পছন্দের বাইরে নিয়োগ দেওয়া হবে না।
৩. বয়সসীমা: আবেদনের ক্ষেত্রে বয়স গণনা করা হবে ২০২৫ সালের ৪ জুন থেকে। ওই সময়ের মধ্যে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
এনটিআরসিএ সূত্র জানিয়েছে, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখকে ভিত্তি ধরেই এই বয়স নির্ধারণ করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আজ রাতে ওয়েবসাইট থেকে জানা যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা