ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
চাঁদাবাজি মামলায় দুই দিনের রিমান্ডে সুরভী
নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজির একটি আলোচিত মামলায় গ্রেপ্তার হওয়া জুলাই আন্দোলনের পরিচিত মুখ তাহরিমা জামান সুরভীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশি রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে এ আদেশ দেন। মামলাটি তদন্তকারী কালিয়াকৈর থানা পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত তা আংশিক মঞ্জুর করে দুই দিনের রিমান্ড অনুমোদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান।
এর আগে গত ২৫ ডিসেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে তাহরিমা জামান সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে, গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট মামলায় জড়ানোর ভয় দেখিয়ে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে প্রায় আড়াই কোটি টাকা আদায় করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে গণমাধ্যম জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তাহরিমা জামান সুরভীই ওই প্রতারক চক্রের নেতৃত্বে ছিলেন। অভিযোগ রয়েছে, এই চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে আনুমানিক ৫০ কোটি টাকা আদায় করেছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় জড়ানোর হুমকি দিয়ে একাধিক ধাপে এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায় করা হয়। পুলিশি হয়রানি, গ্রেপ্তার ও আসামি বানানোর ভয় দেখানোর পাশাপাশি ‘মীমাংসা’ করে দেওয়ার প্রলোভনে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়।
এ বিষয়ে সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান জানান, মামলায় এখনো কোনো জব্দ তালিকা প্রস্তুত হয়নি এবং চার্জশিটও দাখিল করা হয়নি। চার্জশিট কবে দেওয়া হবে, সে বিষয়ে তদন্ত সংস্থা কোনো সময়সীমা জানায়নি। এর আগে আদালত সুরভীর জামিন আবেদন নামঞ্জুর করেন এবং সর্বশেষ শুনানিতে তাকে দুই দিনের পুলিশি রিমান্ডে পাঠানোর আদেশ দেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক