ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

২০২৬-২৮ মেয়াদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল জামায়াতে ইসলামী

২০২৬ ফেব্রুয়ারি ২২ ২২:১৬:১৩

২০২৬-২৮ মেয়াদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক: নতুন মেয়াদে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ২০২৬-২৮ সময়ের জন্য কেন্দ্রীয় কর্মপরিষদ ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের শীর্ষ নীতিনির্ধারণী বৈঠকে অনুমোদিত এই কমিটিতে মোট ৮৮ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল অধিবেশনে এই কর্মপরিষদ চূড়ান্ত করা হয় বলে জানানো হয়েছে।

নতুন কর্মপরিষদে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরসহ ৬৭ জনকে সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি মহিলা জামায়াতের ২১ জন নেত্রীকেও কেন্দ্রীয় কর্মপরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে, ফলে মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে।

কর্মপরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন— এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান, অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দীন, আবুল আসাদ, মাওলানা মমতাজ উদ্দিন, মুহাদ্দিস আব্দুল খালেক, অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার, অধ্যক্ষ মাওলানা যয়নুল আবেদীন, মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, অধ্যাপক আহসান উল্লাহ, অধ্যাপক রফিকুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ), কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক ড. এম কোরবান আলী, মো. আব্দুর রহমান মুসা ও ড. মো. কেরামত আলী।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন— ড. শফিকুল ইসলাম মাসুদ, মনজুরুল ইসলাম ভূইয়া, মাওলানা আবদুল মান্নান, নজরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ), ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ড. মাওলানা ছামিউল হক ফারুকী, মাওলানা আ ফ ম আবদুস সাত্তার, মাওলানা মোহাম্মদ আজীজুর রহমান, মাওলানা মঈনুদ্দিন আহমদ, অধ্যাপক মাওলানা হারুনুর রশিদ খান, ড. মুহাম্মদ রেজাউল করিম, প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ, অ্যাডভোকেট মসিউল আলম, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মোহাম্মদ আবদুল জব্বার, ফখরুল ইসলাম, অধ্যাপক ডা. নজরুল ইসলাম, মুহাম্মদ শহীদুল ইসলাম, শাহজাহান চৌধুরী, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, নজরুল ইসলাম (চট্টগ্রাম), মাহফুজুর রহমান (খুলনা), মাওলানা এটিএম আজম খান, অধ্যাপক জামাল উদ্দিন, আব্দুস সবুর ফকির, অধ্যাপক আবু তালেব মন্ডল, অধ্যাপক নজরুল ইসলাম (পাবনা), ড. আলমগীর বিশ্বাস, দেলাওয়ার হোসাইন, অ্যাডভোকেট আতিকুর রহমান, মাহফুজুর রহমান (ঢাকা), জাহিদুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, বদরুদ্দীন ও আবিদুর রহমান সোহেল।

মহিলা বিভাগের পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মপরিষদে স্থান পেয়েছেন— নূরুন্নিসা সিদ্দীকা, সাঈদা রুম্মান, মারজিয়া বেগম, খোন্দকার আয়েশা খাতুন, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, উম্মে নওরিন, ডা. হাবিবা আখতার চৌধুরী সুইট, খোন্দকার আয়েশা সিদ্দীকা, রোজিনা আখতার, ইরানী আখতার, সালমা সুলতানা, আয়েশা সিদ্দিকা পারভীন, সুফিয়া জামাল, মাহবুবা জাহান, নাজমুন নাহার নীলু, ডা. আমিনা বেগম, শামীমা বেগম চুনী, আমেনা বেগম, উম্মে খালেদা জাহান, জান্নাতুল কারীম সুইটি ও মাহবুবা খাতুন শরীফা।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত