ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে খেলাফত মজলিস
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৩ আসনের নির্বাচনী ফলাফল নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে এবং ভোট কারচুপির সুনির্দিষ্ট তথ্য তুলে ধরতে আজ সোমবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস। গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে আসনটিতে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে দলটির পক্ষ থেকে এই বিশেষ সভার আহ্বান করা হয়েছে।
দলটির মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ এক বিবৃতিতে জানিয়েছেন, আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সদ্য সমাপ্ত নির্বাচনের সামগ্রিক চিত্র এবং আসনটির রহস্যজনক ফলাফল নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য যে, এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক শুরু থেকেই গণনায় কারচুপির অভিযোগ তুলে আসছিলেন। তিনি ইতোমধ্যে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে দাবি করেছেন যে, ভোট গণনার সময় পরিকল্পিতভাবে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে।
এই সংবাদ সম্মেলনের প্রেক্ষাপট আরও উত্তপ্ত হয়েছে গত রোববার শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের এক মন্তব্যের পর। বিজয়ী প্রার্থী ববি হাজ্জাজ ঘোষণা দিয়েছেন যে, ‘মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা করা হবে’। তার এই বক্তব্যের পরপরই খেলাফত মজলিস তীব্র নিন্দা জানিয়ে পাল্টা বিবৃতি দেয়। আজ আনুষ্ঠানিকভাবে নিজেদের কঠোর অবস্থান এবং পরবর্তী করণীয় পরিষ্কার করতেই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক