ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
কে হচ্ছেন ডেপুটি স্পিকার? আলোচনায় পার্থ, নিজাম ও খোকন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ শুরু হতে যাচ্ছে। এই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, ডেপুটি স্পিকার পদে অন্তত তিনজন নেতা এগিয়ে আছেন।
সবচেয়ে বেশি আলোচিত নাম ভোলা-1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে বিএনপির জোটসঙ্গী। নতুন সংসদে মন্ত্রিসভায় স্থান না পেলেও তিনি ডেপুটি স্পিকার পদে শক্ত প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
এছাড়া আলোচনায় রয়েছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিননিজাম এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। দলীয় ও সংসদীয় রাজনীতিতে তাদের সক্রিয় ভূমিকা এই দৌড়ে এগিয়ে রেখেছে বলে জানা গেছে।
সূত্রগুলো বলছে, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে দলের শীর্ষ নেতৃত্বের ওপর। শেষ পর্যন্ত কাকে দায়িত্ব দেওয়া হবে, তা এখনও নিশ্চিত নয়। তবে আলোচনায় থাকা তিনজনই দলীয় অঙ্গনে গ্রহণযোগ্য এবং মন্ত্রী হওয়ার সম্ভাব্য তালিকায়ও তাদের নাম ছিল। শেষ পর্যন্ত তারা মন্ত্রিসভায় জায়গা পাননি।
ক্লিন ইমেজ ও রাজনৈতিক অভিজ্ঞতার কারণে বিশেষ করে আশরাফ উদ্দিন নিজান ও আন্দালিব রহমান পার্থর নাম নিয়ে বেশি আলোচনা রয়েছে। ফলে ডেপুটি স্পিকার পদে তাদের কারও নির্বাচিত হওয়ার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)