ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
সরকার ফারাবী: সম্ভাবনা জাগিয়েও শেষ রক্ষা হলো না সিলেটের, শেষদিকে মাহমুদউল্লাহ–খুশদিলের ঝড়ে বড় জয় তুলে নিল রংপুর রাইডার্স। চাপের ম্যাচে অভিজ্ঞতার ঝলক দেখিয়ে ১৪৪ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় রংপুর।
বিপিএলের সাম্প্রতিক ম্যাচগুলোর স্কোরলাইন বিবেচনায় সিলেট টাইটান্সের সংগ্রহ করা ১৪৪ রান একেবারে অপ্রতুল ছিল না। বোলাররাও শুরুতে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ ব্যাটারদের দৃঢ়তায় ম্যাচটি নিজেদের করে নেয় রংপুর।
এর আগের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সুপার ওভারে হারের দায় অনেকটাই পড়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের ওপর। শেষ বলে রানআউট হওয়ায় সমালোচনার মুখে পড়া এই তারকা পরদিনই ব্যাট হাতে তার জবাব দেন। সিলেটের বিপক্ষে ১৬ বলে ঝোড়ো ৩৪ রান করে ম্যাচসেরার পুরস্কারও নিজের করে নেন তিনি।
লক্ষ্য তাড়ায় রংপুরের শুরুটা মোটেও স্বস্তির ছিল না। মাত্র ২১ রানের মাথায় তারা হারায় ওপেনার ডেভিড মালানকে। এরপর তাওহীদ হৃদয় দ্রুত ফিরে গেলে চাপ বাড়ে। কাইল মায়ার্স ধীরগতিতে খেললেও ৩১ রান করে ফেরেন। লিটন দাস কিছুটা স্থিরতা এনে ৩৫ রান করেন, তবে মায়ার্স আউট হওয়ার সময়ও রংপুরের প্রয়োজন ছিল ৩১ বলে ৫১ রান।
ঠিক তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মাহমুদউল্লাহ ও খুশদিল শাহ। দুজনে মিলে গড়ে তোলেন ৫১ রানের অপরাজিত জুটি। মাহমুদউল্লাহ ১৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৪ রান করে বিদায় নেন, আর খুশদিল শাহ ১১ বলে ১৯ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
সিলেটের হয়ে বোলিংয়ে একটি করে উইকেট নেন খালেদ আহমেদ, সাইম আইয়ুব, নাসুম আহমেদ ও ইথান ব্রুকস। তবে শেষদিকের চাপ সামলাতে ব্যর্থ হন তারা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক সিলেট নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৪৪ রান। আফিফ হোসেন ধ্রুব ৩১ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন। ইথান ব্রুকস যোগ করেন ৩২ রান। অন্য ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী রান করতে না পারায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। রংপুরের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মুস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফ—দুজনেই নেন ৩টি করে উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত