ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
খালেদা জিয়ার কবর জিয়ারতে নেতাকর্মীদের ঢল
নিজস্ব প্রতিবেদক: সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে রাজধানীর জিয়া উদ্যানে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা নানা সংগঠনের ব্যানারে দলে দলে এসে শ্রদ্ধা ও দোয়া জানাচ্ছেন।
শুক্রবার (২ জানুয়ারি) ভোর থেকেই বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জিয়া উদ্যানে উপস্থিত হয়ে খালেদা জিয়ার কবর জিয়ারত শুরু করেন। ছোট ছোট মিছিল নিয়ে তারা উদ্যানে প্রবেশ করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে সকালে খালেদা জিয়ার পরিবারের সদস্যরাও কবর জিয়ারত করেন। এ সময় তার নাতনি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। পরিবারিক জিয়ারতের সময় কিছুক্ষণের জন্য সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখা হলেও পরে তা উন্মুক্ত করে দেওয়া হয়।
মিরপুর থেকে আসা ফায়াজ রহমান বলেন, ‘আমার নেত্রীর কবর জিয়ারত করতে এসেছি। আল্লাহর কাছে দোয়া করেছি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’
গেন্ডারিয়া থেকে পরিবার নিয়ে আসা আল আশরাফ মামুন, দলীয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতেই তারা জিয়া উদ্যানে এসেছেন।
জাতীয় সংসদ ভবনের উত্তর পাশের সড়কে দেশের বিভিন্ন জেলা থেকে বাস ও মাইক্রোবাসে করে নেতাকর্মীদের আসতে দেখা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিয়া উদ্যান এলাকায় পুলিশ ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নোয়াখালী থেকে আসা সাফি বলেন, বিদায়ের দিন অফিস থাকায় তিনি আসতে পারেননি। পরে সুযোগ না পাওয়ায় আজ ছুটির দিনে রাতে রওনা দিয়ে সকালে ঢাকায় পৌঁছে নেত্রীর কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এই উপলক্ষে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে এবং জুমার নামাজের পর সকল মসজিদে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
গত ৩১ ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- নিজ ক্যাম্পাসে ৪র্থ বর্ষের পরীক্ষার বিষয়ে যা জানালেন ঢাকেবির উপাচার্য
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ
- ঢাবির ভর্তি আবেদন শেষ কাল, আবেদন ২ লাখ ছাড়াল
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর