ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রাষ্ট্রীয় শোকের মাঝে ভূড়িভোজ, স্বাস্থ্য কর্মকর্তাকে শোকজ
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক এবং সাধারণ ছুটির নির্দেশনা অমান্য করে সরকারি কার্যালয়ে ভূড়িভোজের আয়োজনের ঘটনায় চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এই ব্যবস্থা নেওয়া হয়।
জানা গেছে, গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি এবং রাষ্ট্রীয় শোক চলাকালীন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বড় ডেকচিতে রান্নাবান্না ও ভূড়িভোজের আয়োজন করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, শোকের দিনে সব ধরনের আনন্দঘন অনুষ্ঠান নিষিদ্ধ থাকলেও স্বাস্থ্য দপ্তরে কর্মীরা মিলে রান্নাবান্না ও খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহম্মেদ জানান, "ঘটনাটি নজরে আসার পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রাথমিকভাবে তিনি দাবি করেছেন যে, তাকে না জানিয়েই অফিসের কর্মচারীরা এই আয়োজন করেছেন এবং তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তবে রাষ্ট্রীয় নির্দেশনা লঙ্ঘনের এই ঘটনায় তাকে লিখিত শোকজ করা হয়েছে। তাঁর জবাব পর্যালোচনা করে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।"
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ এবং সব ধরনের আনন্দ উৎসব বর্জনের স্পষ্ট নির্দেশনা ছিল। এমন পরিস্থিতিতে সরকারি দপ্তরে ভূড়িভোজের এই আয়োজনকে চরম অবমাননাকর হিসেবে দেখছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান