ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২
‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বরফ গলবে কি না, উত্তর মিলবে ভবিষ্যতে’
নিজস্ব প্রতিবেদক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান সম্পর্কের উত্তেজনা প্রশমিত করতে পারবে কি না এ প্রশ্নের উত্তর আগামীতে পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এক সাংবাদিক জানতে চান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনায় ভারতের সঙ্গে সম্পর্ক টানটান। এমন অবস্থায় খালেদা জিয়ার প্রয়াণে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা আগমন উত্তেজনা প্রশমিত করবে কি না? উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এর উত্তর আপনাদের ভবিষ্যতে খুঁজতে হবে।”
প্রসঙ্গত, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক। এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ডুঙ্গেল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নমন্ত্রী ড. আলি হায়দার আহমেদ, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগমনকে রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা উচিত নয়। দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি কেবলই পজিটিভ জেশ্চার হিসেবে দেখা উচিত। তিনি বলেন, “সফর সংক্ষিপ্ত ছিল, পুরো অনুষ্ঠানেই অংশগ্রহণ করেছেন এবং এরপর চলে গেছেন। এর চেয়ে বেশি অর্থ খুঁজতে হবে না।”
তৌহিদ হোসেন আরও জানান, জয়শঙ্করের সঙ্গে তার কোনো একান্ত বৈঠক হয়নি এবং একে-একটি কথাবার্তা হয়নি। সকল আলোচনা সৌজন্যবোধের পরিপ্রেক্ষিতে, অন্যান্য বিদেশি অতিথিদের উপস্থিতিতে হয়েছে। “রাজনীতি ছিল না, একেবারেই সৌজন্যবোধের ভিত্তিতে। দ্বিপাক্ষিক ইস্যু আলোচনার সুযোগ হয়নি,” বলেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন ও কীভাবে সরাসরি দেখবেন আজকের খেলা?
- ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফল: এগিয়ে তারেক রহমান
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি Live-এ খেলা দেখুন এখানে
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রের ফল: তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত
- ব্রাহ্মণবাড়িয়া-২: ৩৩ কেন্দ্রের ফলে এগিয়ে রুমিন ফারহানা
- পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফল: সারজিস আলম এগিয়ে
- ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রের ফলে এগিয়ে কে?
- ভারত-পাকিস্তান ম্যাচ শেষ, এক নজরে দেখে নিন ফলাফল
- ভোটের ফল পাওয়া যাবে কখন থেকে?
- ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রের ফল: এগিয়ে মির্জা ফখরুল
- ২০২৬ সালে কোন দেশে কত ঘণ্টা রোজা?
- নতুন রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ঢাবির সাবেক অধ্যাপকসহ যারা