ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়াকে তিন বাহিনীর ‘গার্ড অব অনার’ প্রদান
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায় সম্পন্ন হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদানের পর তাঁকে সমাহিত করা হয়।
বিকেল ৪টা ৫৫ মিনিটে রাজধানীর জিয়া উদ্যানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল বেগম খালেদা জিয়াকে শেষ সালাম ও গান স্যালুট প্রদান করে। রাষ্ট্রীয় এই সম্মাননা শেষে স্বামী ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে বিকেল ৩টা ৩ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকায় মরহুমার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা আবদুল মালেকের ইমামতিতে সম্পন্ন হওয়া এই জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং সরকারের উপদেষ্টাবৃন্দ। এ সময় তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাবেক এই প্রধানমন্ত্রীর শেষ বিদায়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রথম সারিতে উপস্থিত ছিলেন। এছাড়া ৩২টি দেশের রাষ্ট্রদূত ও উচ্চপর্যায়ের বিদেশি প্রতিনিধিরা জানাজায় শরিক হন। বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল সশরীরে উপস্থিত থেকে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
সমগ্র জানাজা ও দাফন প্রক্রিয়া চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় সাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় প্রিয় নেত্রীকে বিদায় জানানোর মাধ্যমে সমাপ্তি ঘটল বাংলাদেশের রাজনীতির এক বর্ণাঢ্য অধ্যায়ের।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ