ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মায়ের জানাজায় দোয়া চাইলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
জানাজা শুরুর আগে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং মা খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।
তারেক রহমান বলেন, ‘আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান। আজ এখানে উপস্থিত সকল ভাই ও বোনেরা, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় যদি কারো কাছ থেকে কোনো ঋণগ্রহণ করেছেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করুন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশা আল্লাহ।’
তিনি আরও যোগ করেন, ‘যদি জীবিত থাকাকালীন সময়ে তাঁর কোনো ব্যবহার বা কথায় কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন তাকে বেহেশত দান করেন।’
লাখো লাখো মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। শাহবাগ থেকে মোহাম্মদপুর পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুই পাশে মানুষের ঢল নামে, যা খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানানোর দৃশ্যকে অনন্যভাবে মেলে ধরেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট