ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২ জানুয়ারি দেশজুড়ে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জাতীয় শোক দিবসের কারণে তা আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, "জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ২ জানুয়ারির পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। আমরা এখনো নতুন কোনো চূড়ান্ত তারিখ নির্ধারণ করিনি। তবে সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ৯ জানুয়ারি আমাদের বিবেচনায় রয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুতই নতুন তারিখ ঘোষণা করা হবে।"
উল্লেখ্য, আজ ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর সরকার শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে, যার প্রভাবে শিক্ষা ও কর্মসংস্থান সংশ্লিষ্ট সূচিতে এই পরিবর্তন আনা হলো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)