ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
অতীত ভুলে নতুন প্রেমের পথে এগোনোর উপায়
নিজস্ব প্রতিবেদক: আপনি যদি পূর্বে কোনো সম্পর্কের অংশ হয়ে থাকেন এবং সেখানে কাউকে ভালোবেসে সম্পর্ক ভেঙে যায়, তবে সেই বাস্তবতাকে মেনে নেওয়া জরুরি। সঙ্গে, অতীতে সম্পর্কের সময় আপনি যেসব ভুল করেছেন, সেগুলোও স্বীকার করতে হবে। কারণ এগুলো বুঝলে নতুন সম্পর্ক গড়ে তোলার সময়ে সমস্যার সম্ভাবনা কমে যায়।
অতীতের ভুল পুনরায় না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্কভাঙার সঙ্গে সঙ্গে জীবনের অনেক অভ্যাস পরিবর্তিত হয় এবং নতুন কিছু অভ্যাস তৈরি হয়। তাই নিজেকে বোঝা দরকার আপনি জীবনে কী চাইছেন। যতক্ষণ না এটি স্পষ্ট হবে, ততক্ষণ কোনো সম্পর্ক আপনাকে পূর্ণভাবে সুখী করতে পারবে না।
কোনো সম্পর্ক শুরু বা ডেটে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন আপনি কি শুধুই বন্ধুত্ব ও সেক্স চাইছেন নাকি সিরিয়াস সম্পর্ক? সেই অনুযায়ী সঙ্গী বাছাই করুন।
প্রেমে প্রতারণা বা বিচ্ছেদ হলে গভীর যন্ত্রণার মুখোমুখি হতে হয়। কেউ হয়তো সামলে উঠতে পারে, কেউ হতাশায় ডুবে যায়। তবে একবার ধোঁকা খেয়েছেন বলে সারাজীবন একা থাকবেন, এমন নয়। একাকিত্ব কখনো দীর্ঘস্থায়ী নয়, সঙ্গীর প্রয়োজন পড়বেই। কিন্তু পুরোনো ব্যথা ভুলে গেলে নতুন সম্পর্কের কথা ভাবা সম্ভব।
জীবন চলমান, নদীর স্রোতের মতো। থমকে থাকা কখনোই সঠিক নয়। অতীত ভুলে নতুন পথে হাঁটুন এবং লক্ষ্য নির্ধারণ করে এগোন।
তবে যদি ডেটে যাওয়ার সময় সাবেকের কথা মনে আসে, নতুন সম্পর্কের চেষ্টা করা ঠিক হবে না। পুরোনো সম্পর্ক থেকে সম্পূর্ণরূপে বেরোতে না পারলে নতুন ডেটিংও মনোভাবের মতো হবে না। তাই যতক্ষণ না অতীত থেকে বেরোচ্ছেন, নতুন সম্পর্ক শুরু না করাই ভালো।
একবার ডেটে গিয়ে যদি মনে হয়, সিরিয়াস সম্পর্ক তৈরি করা উচিত, তা তাড়াহুড়ো করা প্রয়োজন নেই। প্রথমে মানুষকে ভালোভাবে চেনার চেষ্টা করুন। দুজন দুজনের সঙ্গে খোলাখুলি আলোচনা করুন এবং প্রত্যাশা জানান। বন্ধুত্বের ভিত্তি তৈরি করুন। তারপর যদি মনে হয়, ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা সম্ভব, তখন সেটি শুরু করুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ