ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
পাঠ্যবইয়ের সফট কপি এখন এনসিটিবির ওয়েবসাইটে
'জানুয়ারির মধ্যেই সব শিক্ষার্থী পূর্ণাঙ্গ বইয়ের সেট হাতে পাবে'
নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া শুরু হবে এবং জানুয়ারির মধ্যেই সব শিক্ষার্থী তাদের পূর্ণাঙ্গ বইয়ের সেট হাতে পাবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় এনসিটিবি অডিটোরিয়ামে পাঠ্যপুস্তকের সফট কপি ওয়েবসাইটে আপলোডকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, "নতুন বছরের শুরুতেই বই উৎসব হবে। তবে শতভাগ বই পৌঁছাতে জানুয়ারি মাস পুরোটা সময় লাগবে। আমরা এবার বইয়ের মান এবং নির্ভুলতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। নিম্নমানের বা ভুল সংবলিত বই যেন শিক্ষার্থীদের হাতে না যায়, সেজন্য কঠোর তদারকি করা হয়েছে।" তিনি আরও জানান, অনেক বিদেশি প্রতিষ্ঠানের চাপ সত্ত্বেও দেশীয় মুদ্রণ প্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়ের মধ্যেই বইয়ের কাজ শেষ করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিন জানান, পহেলা জানুয়ারির মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ বই জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে। বাকি বইগুলো জানুয়ারির শেষ নাগাদ বিতরণ সম্পন্ন হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের বলেন, বিগত বছরের তুলনায় এবার পাঠ্যবইয়ের কাগজের মান ও ছাপার গুণগত মান অনেক উন্নত হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার এনসিটিবিকে পাঠ্যবইয়ের বিষয়বস্তুর দিকে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বইগুলো শিশুদের জন্য কতটা উপযোগী ও বুদ্ধিবৃত্তিক হচ্ছে, সেদিকে নজর দেওয়া জরুরি যাতে এটি তাদের বিকাশে সহায়ক হয়।
অনুষ্ঠানে এনসিটিবি ও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই সাথে সকল পাঠ্যবইয়ের সফট কপি এনসিটিবির ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়াও আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)