ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ-থাইল্যান্ড শ্রম চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে কর্মী নিয়োগের নতুন দ্বিপাক্ষিক সহযোগিতার পথ সুগম হলো। শুক্রবার (২৬ ডিসেম্বর) থাইল্যান্ডের শ্রমমন্ত্রী মিসেস ট্রিনুচ থিয়েনথংয়ের কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা বাংলাদেশি শ্রমিকদের থাইল্যান্ডে নিয়োগ প্রক্রিয়া সহজতর করবে।
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে থাইল্যান্ডের শ্রমমন্ত্রী মিসেস ট্রিনুচ থিয়েনথং বলেন, চুক্তির মাধ্যমে অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হবে। তিনি থাইল্যান্ডে বিদ্যমান শ্রমিক ঘাটতি পূরণে বিদেশি কর্মী নিয়োগের প্রয়োজনীয়তাও উল্লেখ করেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী অনুষ্ঠানে উপস্থিত থেকে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিতভাবে থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী প্রেরণের আশ্বাস দেন। পাশাপাশি তিনি শ্রম অভিবাসনের প্রক্রিয়া ও বাস্তবায়ন সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থাই কর্তৃপক্ষকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
থাইল্যান্ডের শ্রমমন্ত্রী নির্দেশ দেন, এই সমঝোতা স্মারক বাস্তবায়ন এবং দেশটির শ্রমবাজারের চাহিদা পূরণের জন্য তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্রুত আলোচনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী আরও জানান, থাই ব্যবসায়ী সম্প্রদায়সহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে এখন পর্যন্ত হওয়া আলোচনা শ্রমমন্ত্রীর সঙ্গে ভাগাভাগি করা হয়েছে। তিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য প্রধান শ্রমবাজারের মতো থাইল্যান্ডের ক্ষেত্রেও সর্বোত্তম অনুশীলন অনুসরণে বাংলাদেশের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর