ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হ'ত্যা, গ্রেপ্তার ৬
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ওড়িশা রাজ্যে ‘বাংলাদেশি’ সন্দেহে ১৯ বছর বয়সী এক মুসলিম পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে ওড়িশার সম্বলপুর জেলার দানিপালি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত যুবকের নাম জুয়েল রানা। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি অঞ্চলের বাসিন্দা ছিলেন। মাত্র পাঁচ দিন আগে কাজের সন্ধানে ওড়িশা গিয়েছিলেন তিনি। সম্বলপুর পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে স্থানীয় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সহকর্মীরা জানান, ঘটনার রাতে জুয়েল ও তাঁর দুই বন্ধু রাতের খাবার খেয়ে বাইরে বের হলে একদল স্থানীয় লোক তাদের গতিরোধ করে। তারা প্রথমে ‘বাংলাদেশি’ কি না তা জানতে চায় এবং পরিচয়পত্র (আধার কার্ড) দেখতে চায়। একজন আধার কার্ড আনতে রুমে যাওয়ার আগেই উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালায়। নিহতের চাচা রিয়াকুল শেখের অভিযোগ, হামলাকারীরা তাদের মারধর করার সময় ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করে এবং মোবাইল ফোন কেড়ে নেয়।
শ্রমিক সংগঠনগুলোর দাবি, ভারতজুড়ে ‘বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গা’ চিহ্নিত করার যে বিশেষ প্রক্রিয়া শুরু হয়েছে, তার অপব্যবহার করে বাংলাভাষী মুসলমানদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। চলতি ডিসেম্বর মাসেই ভারতের বিহার, কেরালা ও ওড়িশায় গণপিটুনিতে মৃত্যুর তিনটি পৃথক ঘটনা প্রকাশ্যে এল। পুলিশ বর্তমানে মামলাটি তদন্ত করছে এবং এলাকাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)