ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বর্জ্য পোড়ানোর ছবি পাঠালে পুরস্কার ঘোষণা সরকারের, যেভাবে পাঠাবেন
নিজস্ব প্রতিবেদক: দেশে আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া বায়ুদূষণ নিয়ন্ত্রণে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে অভিনব এক উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে কোথাও বর্জ্য পোড়ানোর ঘটনা দেখলে তার ছবি তুলে নির্দিষ্ট ই-মেইলে পাঠালে প্রতি মাসে ১০ জন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যানবাহনের ধোঁয়া, ইটভাটা ও কলকারখানার পাশাপাশি বর্জ্য পোড়ানো বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ। এটি জনস্বাস্থ্যের জন্য, বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এই দূষণ উৎসগুলো চিহ্নিত করতে জনসাধারণের সহযোগিতা চাইছে সরকার।
যেভাবে ছবি পাঠাতে হবে:
বর্জ্য পোড়ানোর ছবি তুলে ([email protected]) এই ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। ছবির সঙ্গে অবশ্যই প্রেরকের নাম, মোবাইল নম্বর, ঘটনাস্থলের সঠিক ঠিকানা ও সময় উল্লেখ করতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলো থেকে যাচাই-বাছাই করে সেরা ১০টি ছবি নির্বাচন করা হবে এবং বিজয়ীদের উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বায়ুদূষণের সুনির্দিষ্ট স্থানগুলো দ্রুত শনাক্ত করা এবং নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি করা। উল্লেখ্য, পরিবেশ সুরক্ষায় জনগণের সরাসরি সম্পৃক্ততা দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)