ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৬২ হাজার
ডুয়া ডেস্ক: ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অধিকৃত গাজায় নৃশংস গণহত্যাযজ্ঞ চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে ২২ লাখের অধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এদিকে গাজার সরকারি তথ্য অফিস জানিয়েছে, নিখোঁজ থাকা ১৪ হাজারের বেশি মানুষকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। এতে উপত্যকাজুড়ে দখলদার ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০৯ জনে পৌঁছেছে।
স্থানীয় সময় রবিবার (০২ ফেব্রুয়ারি) গাজা তথ্য অফিসের প্রধান সালামা মারুফ এই পরিসংখ্যান প্রকাশ করেন।
তিনি জানান, যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৭৬ শতাংশের মরদেহ উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে। এই সংখ্যা মোট ৪৭ হাজার ৪৮৭ জন। তবে এখনও অন্তত ১৪ হাজার ২২২ জন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বা এমন অঞ্চলে রয়েছেন যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। এই সংখ্যাটিকে মৃত হিসেবে ধরা হচ্ছে।
গাজার মিডিয়া অফিসের প্রধান আরও জানান, ইসরাইলি বাহিনী ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে। তাদের মধ্যে কয়েক ডজনকে আটক অবস্থায় নির্যাতন করে হত্যা করেছে।
গাজার আল-শিফা হাসপাতালে দেওয়া এক বক্তব্যে সালামা মারুফ বলেন, নিহতদের মধ্যে ১৭ হাজার ৮৮১ জন শিশু রয়েছে, যাদের মধ্যে ২১৪টি নবজাতক ছিল।
সালামা মারুফ আরও জানান, যুদ্ধকালীন সময়ে ২০ লাখের বেশি মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে, যার মধ্যে অনেকেই ২৫ বারেরও বেশি স্থানান্তরিত হতে বাধ্য হয়েছেন। এছাড়া, ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন আহত হয়েছেন।
মিডিয়া অফিসের প্রধান আরও বলেন, ইসরাইলি আগ্রাসনের ফলে গাজায় স্বাস্থ্যকর্মী, মানবাধিকারকর্মী এবং সাংবাদিকদের ওপর ব্যাপক হামলা হয়েছে। এতে ১ হাজার ১৫৫ জন স্বাস্থ্যকর্মী, ২০৫ জন সাংবাদিক এবং ১৯৪ জন সিভিল ডিফেন্স কর্মী নিহত হয়েছেন।
আল-জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জম গাজার আল-রাশিদ স্ট্রিট থেকে জানান, মানবিক ও চিকিৎসা সহায়তা দলগুলো এখন উদ্ধার কার্যক্রমের বদলে মরদেহ উদ্ধারের কাজে বেশি মনোযোগী হয়ে উঠেছে। বর্তমানে শত শত বাড়ি কবরস্থানে পরিণত হয়েছে।সূত্র: আল জাজিরা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ