ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফের কমছে সঞ্চয়পত্রের মুনাফা, ১ জানুয়ারি থেকে কার্যকরের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের শুরুতেই সঞ্চয়পত্রের মুনাফার হার আরও একবার কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১ জানুয়ারি থেকে পরবর্তী ছয় মাসের জন্য মুনাফার হার পুনর্নির্ধারণ করতে একটি প্রস্তাব তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়। সম্প্রতি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের অনুমোদনের জন্য এই প্রস্তাবটি তাঁর দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে ১ জানুয়ারি থেকেই নতুন এই হার কার্যকর হবে।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, প্রস্তাবিত হার অনুযায়ী গড়ে মুনাফার হার ০.০৫ শতাংশ কমানোর কথা বলা হয়েছে। তবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার বর্তমানের কাছাকাছিই রাখা হবে। মূলত যারা বড় অংকের বিনিয়োগ করেছেন (সাড়ে ৭ লাখ টাকার বেশি), তাদের ক্ষেত্রে মুনাফার হার কিছুটা বেশি কমানো হতে পারে।
উল্লেখ্য, সরকারের ঋণ ব্যবস্থাপনা ও ব্যয় কমানোর লক্ষ্যে প্রতি ছয় মাস অন্তর সঞ্চয়পত্রের মুনাফার হার পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত জুন মাসে। সেই অনুযায়ী ৩১ ডিসেম্বর বর্তমান হারের মেয়াদ শেষ হচ্ছে। প্রস্তাবিত হার কার্যকর হলে পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের বড় অংকের বিনিয়োগকারীরা কিছুটা কম মুনাফা পাবেন।
তবে প্রবাসীদের জন্য ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবের মুনাফায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে সরকার সঞ্চয়পত্র থেকে নিট ২ হাজার ৩৬৯ কোটি টাকা ঋণ নিয়েছে এবং অক্টোবর শেষে এই খাতে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৩ লাখ ৪১ হাজার কোটি টাকা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা