ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শুরু হচ্ছে জাতীয় ‘ট্যালেন্ট হান্ট’
নিজস্ব প্রতিবেদক: দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা অন্বেষণে জাতীয় পর্যায়ে ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ডিএসএইচই) এবং ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও বিতর্ক—এই তিনটি বিভাগে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
রোববার (২১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডিএসএইচই-এর আওতাধীন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোনো প্রকার ফি ছাড়াই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে পর্যায়ক্রমে এই মেধা অন্বেষণ কার্যক্রম পরিচালিত হবে।
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ থেকে ১১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের জন্য আলাদা তিনটি ওয়েবসাইট হলো: চিত্রাঙ্কনের জন্য (https://art.infostudents.com), কবিতা আবৃত্তির জন্য (https://poem.infostudents.com) এবং একক বা বারোয়ারি বিতর্কের জন্য (https://debate.infostudents.com)।
উল্লেখ্য, প্রতিযোগিতায় যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হবে, তাদের সংশ্লিষ্ট বিষয়ের ওপর দুই মাসের বিশেষ অনলাইন প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রতিভা বিকাশের এই আয়োজনে অংশ নিতে দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল