ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাবি আইবিএ ভর্তি পরীক্ষার ফল মিলবে চলতি সপ্তাহেই
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের সময়সূচি ঘোষণা করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যে, নির্দিষ্টভাবে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এর আগে প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছিল ৭ ডিসেম্বর, এবং ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল কমিউনিকেশন টেস্ট।
আইবিএর পরিচালক অধ্যাপক শাকিল হুদা জানান, ‘আমরা আগেই জানিয়েছি যে ২৫ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। তবে আশা করা যাচ্ছে, ২৪ ডিসেম্বরের মধ্যেই ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।’
এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৮ নভেম্বর। আইবিএ ইউনিটে মোট ১২০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯ হাজার ৫২টি। অর্থাৎ প্রতি আসনে প্রায় ৭৯ দশমিক ৩৮ জন প্রার্থী লড়ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক ভর্তি পরিস্থিতি দেখা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট আবেদন পড়েছে ২ লাখ ৭১ হাজার ৯১০টি। এটি গত বছরের ৩ লাখ ২৯ হাজার আবেদন থেকে প্রায় ৫৭ হাজার কম। এবারের ভর্তি পরীক্ষায় এক আসনের জন্য লড়ছেন গড়ে ৪৪ জন প্রার্থী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন