ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নিজেকে বদলানোর মন্ত্র জানালেন শাকিব খান
বিনোদন ডেস্ক: ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান মানেই পর্দায় নতুন কোনো চমক। ক্যারিয়ারের দুই দশক পেরিয়েও প্রতিটি সিনেমায় ভিন্ন ভিন্ন লুক আর অভিনব স্টাইল দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন তিনি। একজন মানুষ কীভাবে বারবার নিজেকে এভাবে আমূল বদলে ফেলেন, সেই কৌতূহল ছিল খোদ ভক্তদের মনেও। এবার ভক্তের সেই প্রশ্নের উত্তর দিয়ে নিজের জীবনদর্শন পরিষ্কার করলেন মেগাস্টার শাকিব খান।
সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্টাইলিশ ছবি প্রকাশ করেন শাকিব। সেই ছবির নিচে এক ভক্ত মন্তব্য করেন, কীভাবে তিনি প্রতিনিয়ত নিজেকে এত দ্রুত পরিবর্তন করতে পারেন। ভক্তের সেই কৌতূহল এড়িয়ে না গিয়ে শাকিব খান অত্যন্ত সাবলীলভাবে উত্তর দেন।
মন্তব্য ঘরে শাকিব লেখেন, ‘সময়, অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগোনো বন্ধ করে, তারা পিছিয়ে পড়ে।’ নিজের নিরন্তর পথচলার কথা উল্লেখ করে এই সুপারস্টার আরও লেখেন, ‘আমি থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি, বদলাই, আর বিশ্বাস করি প্রতিটি দিন নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ।’
শাকিবের এই জীবনবোধকে ইতিবাচকভাবে দেখছেন তার অনুরাগীরা। তারা মনে করছেন, নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই অদম্য মানসিকতাই তাকে দুই দশকের বেশি সময় ধরে জনপ্রিয়তার শীর্ষে টিকিয়ে রেখেছে। বর্তমানে এই সুপারস্টার তার বেশ কিছু বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন, যেখানে দর্শকদের জন্য আবারও নতুন কোনো চমক অপেক্ষা করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি