ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানে নতুন হামলার ছক দেবেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক: চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানের ওপর নতুন করে বড় ধরনের হামলার একটি পরিকল্পনা উত্থাপন করবেন।
শনিবার (২০ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা আশঙ্কা করছেন যে, গত জুন মাসে ১২ দিনের যুদ্ধের পর ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থা পুনরায় গুছিয়ে নিয়েছে এবং এর সক্ষমতা আরও বাড়াচ্ছে। এর পাশাপাশি ইরান তাদের ক্ষতিগ্রস্ত পারমাণবিক অবকাঠামো ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিও পুনর্গঠন করছে বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে।
ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘমেয়াদি হুমকি হলেও বর্তমানে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইসরায়েলের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি সূত্র জানিয়েছে, গত যুদ্ধের সময় ইরানের মিসাইল হামলা পুরোপুরি ঠেকানো সম্ভব হয়নি, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি বাস্তব ও নিকটবর্তী ঝুঁকি।
আগামী সপ্তাহে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে এই বৈঠকটি হতে পারে। এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র আন্না কেলি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান স্পষ্ট—ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে বা সেই সক্ষমতার কাছাকাছি পৌঁছায়, তবে সেই সাইটগুলো হামলার মাধ্যমে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী, কার্যকর আজ থেকে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট