ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ভারতের বিশ্বকাপ স্কোয়াডে গিলসহ বাদ পড়ল যেসব তারকারা
সরকার ফারাবী: ঘরের মাঠে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে শক্তিশালী ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড। সবচেয়ে চমকজনক বিষয় হলো, ওপেনিং তারকা শুবমান গিলকে এবার জায়গা হয়নি দলে। তবে বিস্ফোরক ব্যাটার রিঙ্কু সিং ও উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ দলে ফিরেছেন। নেতৃত্বের দায়িত্বে থাকছেন অধিনায়ক সূর্যকুমার যাদব, আর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন শুবমান গিল এবং জিতেশ শর্মা। এবার বিশ্বকাপের চূড়ান্ত দলে উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন সাঞ্জু স্যামসন ও ঈশান কিষাণ। ওপেনিংয়ে থাকছেন অভিষেক শর্মা, আর ব্যাটিং লাইনআপে ধারাবাহিক পারফরমার তিলক ভার্মা।
ভারতের স্কোয়াডে অলরাউন্ডারদের আধিক্য চোখে পড়ার মতো। হার্দিক পান্ডিয়া ও শিভাম দুবে ছাড়াও অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর থাকছেন দলে। স্পিন বিভাগে অভিজ্ঞ কুলদীপ যাদবের সঙ্গে রাখা হয়েছে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন জাসপ্রীত বুমরাহ, যাঁর সঙ্গে আছেন হার্শিত রানা ও আর্শদীপ সিং।
বিশ্বকাপের আগে ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই সিরিজেও মূলত বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটাররাই মাঠে নামবেন।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে লড়বে ভারত। ভারতের গ্রুপ প্রতিপক্ষের মধ্যে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ছাড়াও নামিবিয়া, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র। ভারত ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।
ভারতের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড (১৫ জন):
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রিঙ্কু সিং, জাসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, হার্শিত রানা, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ